Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তথ্য নিয়ে ওয়েবসাইট
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৭-২৪
রেটিং: ০ মন্তব্য:
বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তথ্য নিয়ে ওয়েবসাইট
বিজ্ঞান এবং তথ্য ও যোগযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে জাদুঘরের সব তথ্য জানতে রয়েছে এর সমৃদ্ধ ওয়েবসাইট। বাংলা ও ইংরেজি উভয় সংস্করণের এ ওয়েবসাইটটির বামপাশে ক্যাটাগরি আকারে এনএমএসটি সম্পর্কিত মিশন এবং ভিশন, প্রকাশনা, সায়েন্স পার্ক, লাইব্রেরি, বহিরাঙ্গন প্রদর্শনীবস্তু, আকাশ পর্যবেক্ষণ, নাগরিক সেবাসনদ, ফটো গ্যালারি ও যোগাযোগের তথ্য রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভৌত বিজ্ঞান গ্যালারি, শিল্প প্রযুক্তি গ্যালারি, জীব বিজ্ঞান গ্যালারি, তথ্যপ্রযুক্তি গ্যালারি, মজার বিজ্ঞান গ্যালারি ও তরুণ বিজ্ঞান গ্যালারিতে ছবিসহ বিভিন্ন তথ্য পাওয়া যাবে। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন ওয়েবসাইটের লিংক রয়েছে অন্যান্য লিংকস ক্যাটাগরিতে। এনএমএসটি সম্পর্কিত ক্যাটগরিতে বিজ্ঞান জাদুঘরের লক্ষ্য ও উদ্দেশ্য, জাদুঘরে প্রবেশের সময়সূচি, গ্যালারি প্রদর্শন ছাড়াও শিক্ষা কার্যক্রম, প্রকাশনার তথ্য রয়েছে। রয়েছে জাতীয় বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তাহের নানা তথ্য।
খবরের ছবিগুলো