হোম >
আইটি খবর > হাজীগঞ্জে ফ্রিল্যান্সিং আউটসোসিং কর্মশালা অনুষ্ঠিত
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
হাজীগঞ্জে ফ্রিল্যান্সিং আউটসোসিং কর্মশালা অনুষ্ঠিত
তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট ও ক্রিয়েটিভ আইটি লিমিটেডের উদ্যোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ মডেল কলেজে গত সোমবার অনুষ্ঠিত হল ফ্রিল্যান্সিং আউটসোর্সিং শীর্ষক দিনব্যাপি কর্মশালা। এইচএসসি ও অনার্সে অধ্যয়নরত প্রায় এক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে প্রানবন্ত এ কর্মশালায় অনলাইনে আয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কলেজের প্রিন্সিপাল ড. আলমগীর কবির পাটোয়ারি কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্রিয়েটিভ আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: মনির হোসেন। কর্মশালা পরিচালনা করেন ক্রিয়েটিভ আইটি লিমিটেডের মো: ইকরাম ও ডেভসটিমের তাহের চৌধুরী সুমন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মেহেদী হাসান।
ফ্রিল্যান্সিং আউটসোসিং নিয়ে উপজেলা পর্যায়ে এটা ছিল বেশ বড় একটা আয়োজন। ক্রিয়েটিভ আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: মনির হোসেন জানালেন, আইটিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে তারা বদ্ধ পরিকর। প্রান্তিক পর্যায়ে দেশের শিক্ষিত যুব সমাজকে অনলাইনে বৈধপথে আয় করার যোগ্যতা তৈরি ও সচেতনতা বৃদ্ধিতে ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও থানা পর্যায়ে এ ধরনের কর্মশালার আয়োজন করা হবে।