Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > উইন্ডোজ এক্সপি ও ভিসতায় অফিস ২০১৩ চলবে না
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৭-২৪
রেটিং: ০ মন্তব্য:
উইন্ডোজ এক্সপি ও ভিসতায় অফিস ২০১৩ চলবে না
মাইক্রোসফট অফিসের সর্বশেষ সংস্করণ অফিস ২০১৩ শুধু উইন্ডোজ ৭ ও নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮-এ চলবে। অফিসের সর্বশেষ সংস্করণ ৩২ বিট কম্পিউটারে চালাতে অন্তত ১ গিগাহার্জ এবং ৬৪ বিট কম্পিউটারে অন্তত ২ গিগাহার্জ মতাসম্পন্ন প্রসেসর লাগবে। উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮, উইন্ডোজ সার্ভার ২০০৮ আরটু ও উইন্ডোজ সার্ভার ২০১২-এর উপযোগী করে মাইক্রোসফট অফিস ২০১৩-এর নকশা করা হয়েছে। ফলে উইন্ডোজ এক্সপি ও ভিসতা ব্যবহারকারীরা মাইক্রোসফট অফিস ২০১৩ ব্যবহারের সুযোগ পাবেন না। এ ছাড়া ১০২৪দ্ধ৫৭৬ রেজুলুশনের গ্রাফিকস কার্ড এবং হার্ডডিস্কে অন্তত ৩ গিগাবাইট খালি জায়গা লাগবে। অফিসের সর্বশেষ সংস্করণ পুরোটাই কাউডভিত্তিক সেবা। উইন্ডোজ ৮ বাজারে এলে মাইক্রোসফট অফিস অপারেটিং সিস্টেমটির সাথে ভালোভাবে কাজ করতে পারবে। আগামী অক্টোবরের শেষ দিকে মাইক্রোসফট উইন্ডোজ ৮ বাজারে আসার কথা। অফিসের সর্বশেষ সংস্করণে মাইক্রোসফটের কাউডভিত্তিক সেবা স্কাইড্রাইভের সংযোজন নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদপে। যেকোনো জায়গা থেকে সেলফোন, পিসি ও ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করে ডকুমেন্টগুলো পড়া ও সম্পাদনা করা যাবে।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর