Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > রমজান উপলক্ষে গুগলের নতুন আয়োজন
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৭-২৫
রেটিং: ০ মন্তব্য:
রমজান উপলক্ষে গুগলের নতুন আয়োজন
পবিত্র রমজান মাস উপলক্ষে গুগলের নানা সেবায় তুলে ধরা হচ্ছে রমজানের বিভিন্ন তাৎপর্য। গুগল তাদের ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে নতুন চ্যানেল ও গুগল প্লাস হ্যাংআউটে বিশেষ ফিচার যোগ করেছে।মুসলিমদের পুণ্যভূমি হিসেবে পরিচিত মক্কা থেকে নামাজের দৃশ্য সরাসরি সম্প্রচার করছে গুগলের ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব।আরেকটি ইউটিউব চ্যানেলে ইসলামী অনুষ্ঠান সবসময় প্রচারের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। গুগলের নিজস্ব ব্লগে এসব তথ্য জানানো হয়েছে। এখানে ইসলামী গজল, হামদ, নাতসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রোগ্রাম প্রচারিত হবে। বল্গগটিতে জানানো হয়, ইউটিউবের এই বিশেষ চ্যানেলটিতে প্রতিদিন অর্ধ শতাধিক ইসলামী অনুষ্ঠান প্রচার হচ্ছে। পাশাপাশি এসব অনুষ্ঠান গুগল টেলিভিশনেও প্রচার করা হবে। এছাড়া গুগলের সামাজিক যোগাযোগ সেবার অন্যতম ফিচার হ্যাংআউটকে ব্যবহার করা হয়েছে। এতে ধারাবাহিকভাবে ৩০টি স্বাস্থ্যসচেতনামূলক ভিডিও প্রকাশ করা হবে। এখানে ইফতার রেসিপি কী হতে পারে, বিভিন্ন ডাক্তারি পরামর্শ, ধর্মীয় আলোচনা দেখানো হবে। রমজানকে সামনে রেখে সামাজিক যোগাযোগ সেবায় এবারই গুগল প্রথম কোনো কার্যক্রম গ্রহণ।রমজান মাসজুড়ে সরাসরি এই সম্প্রচার ব্যবস্থা চালু থাকবে। চ্যানেলটির লিংক হচ্ছে htp:/ww/w.youtube.com/user/MakkahLive/featured লিংকটিতে ক্লিক করলে সরাসরি মক্কা থেকে সম্প্রচার দেখা যাবে। আর htp:/ww/w.youtube.com/ramadan লিংকটিতে ক্লিক করে আরবি ভাষার ধর্মবিষয়ক বিভিন্ন অনুষ্ঠান দেখা যাবে।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর