Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > কুরমা চেকপোস্টে ডিজিটাল পদ্ধতিতে অভিবাসন কার্যক্রম
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৭-২৬
রেটিং: ০ মন্তব্য:
কুরমা চেকপোস্টে ডিজিটাল পদ্ধতিতে অভিবাসন কার্যক্রম
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর ও কমলগঞ্জ উপজেলার কুরমা চেকপোস্টে ডিজিটাল পদ্ধতিতে অভিবাসন (ইমিগ্রেশন) কার্যক্রম চালু হয়েছে। ভারত-বাংলাদেশের যাত্রীদের দ্রুত ও উন্নত সেবাদান নিশ্চিতকরণে ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রথম দফায় মৌলভীবাজার জেলাধীন দুটি চেকপোস্টে ১২ জুলাই দুটি উন্নত ল্যাপটপ প্রদান করে এ কার্যক্রম শুরু করে। ইমিগ্রেশন কর্মকর্তা ম্যানুয়েল পদ্ধতিতে খাতায় পাসপোর্ট ও ভিসাসংক্রান্ত তথ্য লিপিবদ্ধ না করে ল্যাপটপের মাধ্যমে তা লিপিবদ্ধ করছেন। এ পদ্ধতিতে যাত্রীর পাসপোর্টের নাম্বার ও নাম ব্যবহার করে দ্রুত ল্যাপটপ থেকে আগের সব তথ্য পাওয়া যাবে। এখন থেকে চাতলাপুর চেকপোস্টের প্রতিদিনের ইমিগ্রেশন-সংক্রান্ত তথ্য দ্রুত মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয় ও ঢাকার ইমিগ্রেশন অফিসে প্রদান করা যাচ্ছে। ফলে কম সময়ে যাত্রীদের সেবা প্রদান করা যাচ্ছে। পরবর্তী সময়ে মৌলভীবাজারের অন্যান্য চেকপোস্টেও ডিজিটাল পদ্ধতি চালু হবে।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর