লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
ভারতে ওয়েব একাডেমী চালু করল গুগল
গুগল অনলাইনভিত্তিক পেশায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে ওয়েব একাডেমী চালু করল । তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এখানে। এনআইআইটির সঙ্গে যৌথভাবে এ প্রশিক্ষণকেন্দ্র পরিচালিত হবে। অংশগ্রহণকারীদের আন্তর্জাতিক মানের সনদ প্রদান করা হবে। ওয়েব একাডেমীতে প্রশিক্ষণের সব শিক্ষা উপকরণসহ পাঠ্যসূচি নিয়ন্ত্রণ করবে গুগল। বিশ্বের যেকোনো দেশে অনলাইন পেশায় নিয়োজিত হওয়ার সুযোগ পাবেন সনদপ্রাপ্তরা।আপাতত ভারতে চালু করলেও বিশ্বের অন্যান্য দেশে পর্যায়ক্রমে এ ধরনের সেবা চালু করা হবে। গুগল ওয়েভ একাডেমীতে প্রাথমিকভাবে ওয়েব ডেভেলপমেন্ট, গুগলভিত্তিক মোবাইল অ্যাপ্লিকেশন, ওয়েব অপটিমাইজেশন ও ক্লাউড কম্পিউটিং প্রশিক্ষণ দেওয়া হবে।