হোম >
আইটি খবর > বিটিআরসি চেয়ারম্যানের সহিত বাক্য কার্যনির্বাহী পরিষদ এর সৌজন্য সাক্ষাত
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
বিটিআরসি চেয়ারম্যানের সহিত বাক্য কার্যনির্বাহী পরিষদ এর সৌজন্য সাক্ষাত
গত ২৪ জুলাই ২০১২ তারিখে বাক্য এর নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ২০১২-২০১৫ সদস্যদের সহিত বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল জিয়া আহমেদ, পিএসসি(অব.)এর এক সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিটিআরসি-এর পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং ও অপারেশনস ডিভিশনের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো: জাকির হোসাইন।
শুরুতেই বাক্য কার্যনির্বাহী পরিষদের সদস্যরা বিটিআরসি চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। বাংলাদেশের কলসেন্টার ও বিপিও(BPO)শিল্পের বিকাশ ও উন্নয়নে আন্তরিক পৃষ্ঠপোষকতার স্বীকৃতিস্বরুপ বাক্য কার্যনির্বাহী পরিষদ মাননীয় চেয়ারম্যানকে সম্মাননাসৃচক ক্রেস্ট প্রদান করেন। এবং কলসেন্টার শিল্পে সার্বিক সহযোগিতার জন্য লেফটেন্যান্ট কর্নেল মো: জাকির হোসাইনকেও একটি সম্মাননাসৃচক ক্রেস্ট প্রদান করা হয়।
অত:পর বাক্য এর ভারপ্রাপ্ত সভাপতি জনাব মো: আবুল খায়ের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সহিত বিটিআরসি চেয়ারম্যান ও অন্যান্য উপস্থিতির সাথে পরিচয় করিয়ে দেন। বাক্য কার্যনির্বাহী পরিষদ বাংলাদেশের কলসেন্টার শিল্পের বিকাশে বিটিআরসি এর আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং এ লক্ষ্যে কিছু সুপারিশ বাস্তবায়নের জন্য প্রস্তাব করেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো: একই অফিস ফ্লোরে ডমেস্টিক ও ইন্টারন্যাশনাল অপারেশনের অনুমতি, কলসেন্টারেরর জন্য কর অব্যহতি, বিটিআরসির সহিত কলসেন্টারের রাজত্ব অংশীদারিত্ব রদের আহবান ও নিরবিচ্ছিন্ন বিদ্যুত ও ইন্টারনেট সংযোগসহ কলসেন্টারের নিজস্ব আলাদা ভবন ইত্যাদি।
পরিশেষে মাননীয় চেয়ারম্যান এই শিল্প বিকাশে তার ও বিটিআরসির সার্বিক সহযোগীতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।