Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > অ্যান্ড্রয়েডে যুক্ত হচ্ছে ত্রিমাত্রিক মানচিত্র প্রযুক্তিসুবিধা
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৭-২৭
রেটিং: ০ মন্তব্য:
অ্যান্ড্রয়েডে যুক্ত হচ্ছে ত্রিমাত্রিক মানচিত্র প্রযুক্তিসুবিধা
অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণে ত্রিমাত্রিক মানচিত্র প্রযুক্তিসুবিধার জন্য গুগলে আর্থ অ্যাপকে ৭.০ সংস্করণে উন্নীত করা হয়েছে। এর ফলে গুগল আর্থের মাধ্যমে এখন চারপাশের দৃশ্যগুলো ৪৫ ডিগ্রি কোনে ওপর থেকে তোলা (এরিয়াল) ছবির সাহায্যে তৈরি হবে এবং সূক্ষ্ম ত্রিমাত্রিক উপাদানও চিহ্নিত করতে পারবে।একমাত্র রোমের মানচিত্রকে ত্রিমাত্রিক রূপ দেওয়া হয়েছে। এ ধরনের সুবিধা আরও নানা শহরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছে গুগল। নতুন এ সুবিধার ফলে ত্রিমাত্রিক রূপে দেখা যাবে বিশ্বের বেশ কয়েকটি শহর। শহরগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বে, লরেন্স, লং বিচ, বোল্ডার, বোস্টন,লস অ্যাঞ্জেলেস, পোর্টল্যান্ড, সান ডিয়েগো, শ্যারল্যাট, সান অ্যান্টোনিও, সান্তাক্রুজ ও টাম্পা। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে থেকে গুগল আর্থের নতুন এ হালনাগাদ (আপডেট) ইনস্টল করে উপভোগ করতে পারবেন ত্রিমাত্রিক দেখার সুবিধা।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর