Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > ‘নরটন ল্যাপটপ এ্যান্ড মোবাইল ফেয়ার ২০১২’
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৭-২৯
রেটিং: ০ মন্তব্য:
‘নরটন ল্যাপটপ এ্যান্ড মোবাইল ফেয়ার ২০১২’
আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে বন্দর নগরীর জিইসি মোড়ের ইউনুস্কো সিটি সেন্টারের পঞ্চম তলার আইটি ফ্লোরে শুরু হয়েছে ‘নরটন ল্যাপটপ এ্যান্ড মোবাইল ফেয়ার ২০১২’। শনিবার বিকাল চারটায় সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ ফয়েজউল্যাহ খান। বিশেষ অতিথি ছিলেন কম্পিউটার সোর্সের পরিচালক মোহাম্মদ মুখলেসুর রহমান বাদল, বাংলাদেশ কম্পিউটার সমিতি চট্টগ্রাম শাখার সভাপতি সাখাওয়াত হোসেন জুয়েল এবং ইউনুস্কো সিটি সেন্টারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জুনায়েদ সিদ্দিকী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কম্পিউটার সমিতি চট্টগ্রাম শাখার সহ-সভাপতি মঞ্জুর হোসেন ও যুগ্ম সম্পাদক আনিসুর রহমান সবুজ, মেলা আয়োজক কমিটির আহ্বায়ক জননী কম্পিউটারস এর স্বত্বাধিকারী এম এ মতিন, কম্পিউটার সোর্স এর চট্টগ্রাম আঞ্চলিক ব্যবস্থাপক খন্দকার মুরাদুর রহমান, রায়ানস কম্পিউটারর্স এর ইন চার্জ হামিদুল হক তুষার, কম্পিউটার ল্যান্ডের স্বত্বাধিকারী মো. মুহিম উদ্দীন, ইউনুস্কো সিটি সেন্টারের ব্যবস্থাপক জসিম উদ্দীন ও মার্কেটের ঈদ বিক্রয় উৎসবের আহ্বায়ক নুরুল আমিন।
ফিতা কেটে মেলার উদ্বোধন শেষে মেলায় অংশ নেয়া ১৬টি আইটি প্রতিষ্ঠানের আউট লেট ঘুরে দেখেন অতিথিরা। এর আগে উপস্থিত সংবাদ কর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ ফয়েজউল্যাহ খান বলেন।
মেলায় বিশ্বনন্দিত ফুজিৎসু, ডেল, এইচপি, অ্যাপল, আসুস, এসার, লেনোভাসহ সব ধরনের ল্যাপটপ, লজিটেক ব্রান্ডের তারহীন প্রযুক্তির মাউস, কি-বোর্ড, গেমিং কিট, স্পিকার, হোম থিয়েটার এবং বিশ্ব সেরা কম্পিউটার এন্টিভাইরাস নরটন এর সাথে ৮জিবি পেন ড্রাইভ ফ্রি দেয়া হচ্ছে। একই সাথে নোকিয়া, স্যামসাং, সনিএরিকসন, সিম্ফোনি ও মেক্সিমাস ব্রান্ডের মুঠোফোনে নগদ ছাড় ও বিশেষ উপহার দিচ্ছে মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলাকালে তাৎক্ষণিক কুইজ, পুরস্কার এবং কুপনের মাধ্যমে বাইক, টিভি, ফ্রিজসহ ১৯টি আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দিয়েছে মেলা আয়োজক কমিটি।
কম্পিউটার সোর্স এর ব্যবস্থাপনায় ইউনুস্কো সিটি সেন্টার ব্যবসায়ী সমিতি আয়োজিত এ মেলার টাইটেল স্পন্সর নরটন, কো-স্পন্সর ফুজিৎসু, লজিটেক ও বাংলালায়ন। মিডিয়া পার্টনার সময় টিভি, দৈনিক আজাদী এবং বার্তা২৪ ডটনেট।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর