Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > এশিয়ার সেরা রোবটের স্বীকৃতি পেয়েছে ‘চন্দ্রবোট-২’
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৭-২৯
রেটিং: ০ মন্তব্য:
এশিয়ার সেরা রোবটের স্বীকৃতি পেয়েছে ‘চন্দ্রবোট-২’
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের তৈরী ‘চন্দ্রবোট-২’ এশিয়ার সেরা রোবটের স্বীকৃতি পেয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত নাসার তৃতীয় ‘অ্যানুয়াল লুনাবোটিকস মাইনিং কম্পিটিশন (এলএমসি)’ এ স্বীকৃতি মিলে।
মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড চন্দ্রবোটের স্পন্সর করেছিল। যেটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কেনেডি স্পেস সেন্টারে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিল। চলতি বছরের ২১ থেকে ২৬ মে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ইনডোর গেমস হলে আজ বৃহস্পতিবার দুপুরে ‘চন্দ্রবোট-২’ দলকে সম্বর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আইনুন নিশাত, রবি’র ভাইস প্রেসিডেন্ট (কমিউনিকেশন্স অ্যান্ড মিডিয়া রিলেশন্স) মহিউদ্দিন বাবর, মহাব্যবস্থাপক (ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশন্স) গাজী ইমরান আল আমিন, বিশবিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মহিউদ্দিন বাবর বলেন, “রবি সবসময়ই তরুণদের উদ্ভাবনে উৎসাহ যুগিয়ে থাকে।”
বাংলাদেশের তিনটি দলসহ হাভার্ড ইউনিভার্সিটি, ভার্জিনিয়া টেক, ইউনিভার্সিটি অব ইলিনয়িস, এম্ব্রি রিডল অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটি এবং ম্যাকগিল ইউনিভার্সিটি সহ বিশ্বের সেরা ৫৫ টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়।
বাংলাদেশের তিনটি দলই সফলতার সাথে প্রতিযোগতিার বিভিন্ন ধাপ পার করে শেষ ধাপে অবতীর্ণ হয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘চন্দ্রবোট-২’ বাংলাদেশের একমাত্র দল হিসেবে এই ধাপে মাইন শনাক্ত এবং নির্দিষ্ট স্থানে নিস্ক্রিয় করতে সক্ষম হয়।
এই দলটি জো কসমো অ্যাওয়ার্ড এক্সিলেন্স বিভাগে সর্বোৎকৃষ্ট স্থান দখল করে যা চন্দ্রবোট-২ দলকে বিশ্বের মধ্যে ১২ নম্বর স্থান অর্জনে সহায়তা করে।
‘চন্দ্রবোট-২’ দলের সদস্যরা হলেন, ড. মো: খলিলুর রহমান (ফ্যাকাল্টি উপদেষ্টা), ড. মো: মোসাদ্দেকুর রহমান (ফ্যাকাল্টি উপদেষ্টা), ড. মো: বেলাল হোসেন ভূইয়া (ফ্যাকাল্টি উপদেষ্টা), মোহাম্মদ জুনায়েত হোসেন (দলনেতা) মাহমুদুল হাসান অয়ন, কাজী মো: রাজিন অনিক, সারাহ বিনতে নাসির নাবিয়া, মিরান রহমান, নাবিল সাকের রাহি, রনি আমিন খান, ফাহিম আল হাসনিন, মোহনা গাজী মীম এবং খাইরুল হাসান।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর