Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > শিক্ষিত বেকারদের জন্য বান্দরবানে আউটসোর্সিং কর্মশালা
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৭-৩১
রেটিং: ০ মন্তব্য:
শিক্ষিত বেকারদের জন্য বান্দরবানে আউটসোর্সিং কর্মশালা
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আয়োজিত শিক্ষিত বেকারদের বিকল্প কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বান্দরবানে হয়ে গেল আউটসোর্সিং কর্মশালা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্প (এটুআই) ও স্বনির্ভর বাংলাদেশের যৌথ ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় বিভিন্ন ইউনিয়ন তথ্যকেন্দ্রের উদ্যোক্তাসহ ১০০ জন অংশ নেন। অংশগ্রহণকারীদের ঘরে বসে অর্থ আয়ের বিভিন্ন পদ্ধতি শেখানোর পাশাপাশি ভিডিও কনফারেন্স ও ডাটা প্রসেসিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান বীর বাহাদুর এমপি বুধবার কর্মশালার উদ্বোধন করেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির পার্বত্য চট্টগ্রাম সহায়তা প্রকল্প কর্মশালায় সহায়তা দিয়েছে।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর