লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
হ্যাকারদের হামলার শিকার নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয়!
হ্যাকারদের হামলার শিকার হয়েছে বিখ্যাত দৈনিক নিউ ইয়র্ক টাইমস। বিল কেলার টাইমসের নির্বাহী সম্পাদক ছিলেন সেপ্টেম্বর পর্যন্ত। নিয়মিত লেখকদের তালিকায় আছেন এখনো। রবিবার পত্রিকার অনলাইন সংস্করণে হামলা চালিয়ে বিল কেলারের নামে 'উইকিলিকস, এ পোস্ট পোস্টস্ক্রিপ্ট' শিরোনামে লেখা প্রকাশ করে হ্যাকাররা। তবে তথ্য চুরি করতে নয়, পত্রিকার সম্পাদকীয় বিভাগে নিজেদের লেখা ছাপাতে এ হামলা চালায় হ্যাকাররা। তবে এ ঘটনার পেছনে কোন দলটি জড়িত, সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি।