Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > ‘ঢাকা আইএটিএম এক্সপ্লোরার’ জিতলো মর্যাদাকর এমবিলিয়ন্থ পুরস্কার
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৮-০১
রেটিং: ০ মন্তব্য:
‘ঢাকা আইএটিএম এক্সপ্লোরার’ জিতলো মর্যাদাকর এমবিলিয়ন্থ পুরস্কার
বাংলাদেশের শীর্ষস্থানীয় সফটঅয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ডাটাবিজ সফটওয়্যার লিমিটেড মর্যাদাকর এমবিলিয়ন্থ অ্যাওয়ার্ড সাউথ এশিয়া ২০১২ জয় করেছে। ভোডাফোনের সঙ্গে যৌথভাবে এ পুরস্কার প্রদান করে ‘ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন’ (ডিইএফ)। পুরস্কারটি এবার তৃতীয় বছরে পা দিলো। দক্ষিণ এশিয়ায় মোবাইল সেক্টরে এটিকেই সবচেয়ে কাক্সিক্ষত পুরস্কার হিসেবে গণ্য করা হয়। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রতিশ্রুতিশীল মোবাইল উদ্যোগগুলোকে স্বীকৃতি জানানো হয়। ডিইএফ-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং এমবিলিয়ন্থ অ্যাওয়ার্ডের কিউরেটর ওসামা মনজুর-এর ভাষায়, ‘এ পুরস্কার দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে সেরা উদ্যোগগুলোকে খুঁজে বের করা উদ্দেশ্যে প্রবর্তিত হয়েছে। স্বীকৃতিহীন বীরদের স্বীকৃতি প্রদান এবং কোনো ধরনের বাণিজ্যিক বন্ধন ছাড়াই তাদের উদ্যোগকে সমর্থন জোগানো আমাদের প্রধান লক্ষ্য।’

ডাটাবিজ তাদের ‘ঢাকা আইএটিএম এক্সপ্লোরার’ (উযধশধ রঅঞগ ঊীঢ়ষড়ৎবৎ’ ংড়ষঁঃরড়হ) নামের সল্যুশনের জন্য ‘এম-বিজনেস অ্যান্ড কমার্স/ব্যাংকিং’ ক্যাটেগরিতে এ পুরস্কার পেয়েছে। ঢাকা শহরে যে কোনো ব্যাংকের এটিএম বুথ খুঁজে পাওয়ায় এই অ্যাপ্লিকেশনটি সাহায্য করবে। এতে অতি প্রয়োজনীয় সব মৌলিক বৈশিষ্ট্য সন্নিবেশিত হয়েছে: কীভাবে সবচেয়ে কাছের ব্যাংক/ব্রাঞ্চটি খুঁজে বের করতে হবে, সুবিধাজনক, শ্রেণীবদ্ধ অনুসন্ধানের মাধ্যমে কীভাবে অটোমেটিক টেলার মেশিনের খোঁজ পেতে হবে এবং কীভাবে সেখানে যেতে হবে তাও জানিয়ে দেবে এই সল্যুশনটি। এটির লোকেশন সার্চ বক্সে লোকেশনটি লেখার মাধ্যমে ব্যবহারকারী ঐ এলাকায় অবস্থিত সকল ব্যাংক ও এটিএম লোকেশনের নাম পেয়ে যাবে। এটি একই সঙ্গে ব্যাংকিং/ফিন্যান্সিয়াল পয়েন্ট ইনফরমেশন অ্যাপ্লিকেশন হিসেবেও কাজ করে। বিনামূল্যে প্রদত্ত এই সেবা সবার ব্যবহারের জন্য উন্মুক্ত। মূলত আর্থিক প্রতিষ্ঠানসমূহে কর্মরত ব্যস্ত নির্বাহীদের প্রয়োজন মেটাতেই এটি তৈরি করা হয়েছে। এরই মধ্যে যথেষ্ট সাড়া জাগানো এই অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে সহজতর এবং আরো সুবিধাজনক করে তুলেছে। বাংলাদেশে আইফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এই আইফোন-ভিত্তিক সেবাটি সামনের দিনগুলোতে ঢাকাবাসীর জীবনে আরো বড় প্রভাব রাখতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে।

গত ২১ জুলাই ২০১২ ভারতের রাজধানী নয়াদিল্লীতে এমবিলিয়ন্থ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডাটাবিজ সফটঅয়্যার লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রাশেদ কামাল তাঁর প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে জনাব কামাল সবচেয়ে দ্রুত বর্ধনশীল আইটি প্লাটফর্ম হিসেবে মোবাইল ডিভাইস বাংলাদেশের মানুষের জন্য অফুরন্ত সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে আশাপ্রকাশ করেন। ভবিষ্যতে মোবাইল প্লাটফর্মের উন্নয়নে তাঁর প্রতিষ্ঠান বিনিয়োগের পরিমাণ আরো অনেক বৃদ্ধি করবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

উল্লেখ্য, সার্ক দেশসমূহ থেকে এ পুরস্কারের জন্য মোট ২৫৩টি প্রকল্প/উদ্ভাবন জমা দেয়া হয়। এদের মধ্যে ২১টি উদ্ভাবন মোট ১০টি ক্যাটেগরিতে পুরস্কার পায়। ক্যাটেগরিগুলো হচ্ছে, এম-নিউজ অ্যান্ড জার্নালিজম, এম-ইনফ্রাস্ট্রাকচার, এম-এন্টারটেইনমেন্ট, এম-হেল্থ, এম-এনভায়রনমেন্ট, এম-ইনক্লুশন, এম-গভর্নেন্স, এম-বিজনেস অ্যান্ড কমার্স/ব্যাংকিং, এম-ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, এম-এডুকেশন অ্যান্ড লারনিং। এছাড়া আরো দুটো উদ্ভাবন বিশেষ জুরি পুরস্কার লাভ করে।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর