Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > আসল নাম ব্যবহারের নির্দেশ দিয়েছে ইউটিউব
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৮-০১
রেটিং: ০ মন্তব্য:
আসল নাম ব্যবহারের নির্দেশ দিয়েছে ইউটিউব
অনলাইননির্ভর ইউটিউবে যেকোনো ব্যক্তি যেমন সহজে ভিডিও যুক্ত করতে পারেন, তেমনি অন্যের আপলোড করা ভিডিও দেখা ও সে সম্পর্কে মন্তব্যও করতে পারেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ভিডিওতে মন্তব্য করার সময় ব্যবহারকারীদের আসল নাম ব্যবহারের নির্দেশ দিয়েছে ইউটিউব। তবে কোনো কারণে ব্যবহারকারীরা নিজের আসল নাম প্রকাশ না করতে চাইলে তার নির্দিষ্ট কারণ জানাতে হবে সাইটটিকে। গুগল জানিয়েছে, নতুন এ পরিকল্পনা বাস্তবায়নে ইতিমধ্যে গুগল প্লাসে চালু করা হয়েছে নুতন সুবিধা। ফলে ইউটিউবের কোনো ভিডিওতে মন্তব্য করার সময় গুগল প্লাস ব্যবহারকারীর নাম স্বয়ংক্রীয়ভাবে দেখা যাবে।ফলে ব্যবহারকারীরা উপকৃত হবে বলে ধারণা করছে ইউটিউব।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর