হোম >
আইটি খবর > ওডেস্ক ফ্রিল্যান্সারদের জন্য ব্যাংকের মাধ্যমে অর্থ উত্তোলন সুবিধা চালু করল
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
ওডেস্ক ফ্রিল্যান্সারদের জন্য ব্যাংকের মাধ্যমে অর্থ উত্তোলন সুবিধা চালু করল
ওডেস্ক বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্য ব্যাংকের মাধ্যমে অর্থ উত্তোলন সুবিধা চালু করেছে। গত মে মাসে বাংলাদেশে 'ওডেস্ক কনট্রাক্টর অ্যাপ্রেসিয়েশন ডে' শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে ওডেস্ক। সেখানে প্রতিষ্ঠানের অপারেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট ম্যাট কুপার ব্যাংক থেকে অর্থ উত্তোলন সুবিধার ঘোষণা দিয়েছিলেন। ফলে এখন থেকে ফ্রিল্যান্সাররা অর্জিত অর্থ সরাসরি নিজের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশি টাকায় উত্তোলন করতে পারবেন। এ জন্য কোনো মাধ্যম ব্যবহার করতে হবে না। মঙ্গলবার সুবিধাটি চালু করল ওডেস্ক। তবে এর জন্য যে বিনিময়মূল্য ধার্য করা হয়েছে তা অত্যধিক বলে মন্তব্য করেছেন ফ্রিল্যান্সাররা। ওডেস্ক প্রকাশিত বার্তা থেকে জানা গেছে, প্রতিবার লেনদেনে ৪দশমিক ৯৯ ডলার বিনিময়মূল্য দিতে হবে। অথচ অন্যান্য দেশে এর পরিমাণ ৯৯ সেন্ট থেকে দুই ডলারের মধ্যে। তাই পরিমাণটি যথেষ্টই আপত্তিকর বলে জানিয়েছেন ফ্রিল্যান্সাররা। ওডেস্ক ব্যবহারকারীরা অ্যাকাউন্টে লগ-ইন করে সেটিংস > ওয়ালেট > উইথড্রয়াল মেথড > সেটআপ নাউ থেকে নিজের ব্যাংক অ্যাকাউন্ট ওডেস্কের সঙ্গে ইন্টিগ্রেট করার সুযোগ পাবেন।