Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > অবশেষে বাজারে আসছে আইফোন ফাইভ
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৮-০৩
রেটিং: ০ মন্তব্য:
অবশেষে বাজারে আসছে আইফোন ফাইভ
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের জনপ্রিয় স্মার্টফোন সিরিজ আইফোনের সর্বশেষ সংস্করণ আইফোন ফাইভ এ বছরের ১২ সেপ্টেম্বর বাজারে আসবে। তবে আইফোনের আগের সংস্করণগুলোর চেয়ে এ সংস্করণে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। নতুন আইফোনের আকার তুলনামূলক বড় এবং বডি তুলনামূলক পাতলা হবে। ভেরাইজন ওয়্যারলেস ও এটিঅ্যান্ডটি নেটওয়ার্কের দীর্ঘমেয়াদি ইভলুশন ওয়্যারলেস নেটওয়ার্কের সঙ্গে আইফোন ফাইভ মানিয়ে যাবে বলে বিশ্লেষকদের পক্ষ থেকে আশা করা হচ্ছে। নতুন এই ডিভাইসে থাকছে ১৯ পিনের পাওয়ার এবং কন্ট্রোল কানেক্টর। আইফোন ফাইভের ব্যাপারে ক্রেতাদের ব্যাপক আগ্রহ আইফোনের বাকি সংস্করণগুলোর বিক্রির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এ কারণে অ্যাপল আইফোনের বিক্রি ও মুনাফা লক্ষ্যমাত্রা বিশ্লেষকদের আশানুরূপ হয়নি।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর