হোম >
আইটি খবর > এশিয়ার সেরা রোবট তৈরির স্বীকৃতি পেল বাংলাদেশ
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
এশিয়ার সেরা রোবট তৈরির স্বীকৃতি পেল বাংলাদেশ
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত নাসার তৃতীয় অ্যানুয়াল লুনাবোটিকস মাইনিং কম্পিটিশন (এলএমসি) বাংলাদেশকে রোবট তৈরির ক্ষেত্রে এশিয়ার মধ্যে সবার সেরা স্বীকৃতি দিয়েছে এবং নাসার প্রতিযোগিতায় বাংলাদেশ দ্বাদশতম স্থানে উঠে এসেছে। সম্প্রতি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের তৈরি চন্দ বোট-২ এই স্বীকৃতি পেয়েছে। শিক্ষার্থীদের এ স্বীকৃতিকে বিশেষায়িত করে তুলে ধরতে সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনডোর গেমস হলে চন্দ্র বোট২ দলকে সম্মাননা প্রদান করা হয়। ব্র্যাকের উপাচার্য অধ্যাপক আইনুন নিশাত, রবির ভাইস প্রেসিডেন্ট (যোগাযোগ এবং গণ-সম্পর্ক) মহিউদ্দিন বাবর, মহাব্যবস্থাপক (ব্র্যান্ড এবং বাজার যোগাযোগ) গাজী ইমরান আল আমিন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মহিউদ্দিন বাবর বলেন, রবি সব সময়ই তরুণদের উদ্ভাবনে উৎসাহ জুগিয়ে আসছে। উল্লেখ্য চন্দ্র বোটের স্পন্সর হয়েছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।