Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > টুইটারের ইউজারের সংখ্যা ৫০ কোটি ছাড়িয়ে
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৮-০৬
রেটিং: ০ মন্তব্য:
টুইটারের ইউজারের সংখ্যা ৫০ কোটি ছাড়িয়ে
সামাজিক যোগাযোগ মাধ্যম গবেষণা প্রতিষ্ঠান সেমিকোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমান মাইক্রোব্লগিং সাইট টুইটারের ইউজারের সংখ্যা ৫০ কোটি ছাড়িয়ে গেছে। শুধু যুক্তরাষ্ট্রেই এ সংখ্যা প্রায় ১৪ কোটি। সামাজিক যোগাযোগের সাইট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান 'সেমিকস্ট'-এর জরিপে এ তথ্য পাওয়া গেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে চার কোটি ১০ লাখ ব্যবহারকারী টুইটারের সদস্য। শুধু ব্যবহারকারী নয়, এখানে টুইট বার্তা বিনিময়ের হারও ক্রমাগত বাড়ছে। শুধু জুন মাসেই প্রায় ১০০ কোটি টুইট বার্তা বিনিময় হয়েছে। আর তিন কোটি ৫০ লাখ ব্যবহারকারী নিয়ে তৃতীয় অবস্থানে আছে এশিয়ার দেশ জাপান।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর