Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > বিআইজেএফ’র প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৮-০৭
রেটিং: ০ মন্তব্য:
বিআইজেএফ’র প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) কার্যনির্বাহী কমিটির ২০১২-১৩-১৪ নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা গত ৪ আগস্ট বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
বিআইজেএফ এর নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক জনাব মোস্তাফা জব্বারের সভাপতিত্বে প্রার্থীরা তাদের নিজ নিজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের সদস্য ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক জনাব মুনীর হাসান এবং নির্বাচন বোর্ডের সদস্য ও দৈনিক প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক জনাব পল্লব মোহাইমেন। প্রার্থী পরিচিতি সভার শুরুতেই জনাব মোস্তাফা জব্বার বলেন আশা করি ১১ তারিখের নির্বাচন সুষ্ঠু ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর সবাই এক সাথে কাজ করার জন্য তৈরি থাকতে হবে। নির্বাচিত প্রতিনিধিরা সবাই একসাথে কাজ করে দেশের তথ্যপ্রযুক্তি শিল্পকে এগিয়ে নিয়ে সহায়তা করবে। নির্বাচন বোর্ডের সদস্য জনাব মুনির হাসান নির্বাচন সম্পর্কিত নিয়মাবলীসহ বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় বোর্ডের সদস্যরা উপস্থিত সদস্যদের সরাসরি প্রশ্নত্তোরও দেন।

গত ২৫ জুলাই বিআইজেএফ এর নয়টি পদের জন্য কার্যনির্বাহী কমিটির নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ঘোষিত প্রার্থী তালিকায় সাতটি পদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই বলে তারা আপাতত বেসরকারীভাবে নির্বাচিত। ফলে সভাপতি আর সাধারণ সম্পাদক নির্বাচনে আগামী ১১ আগস্ট বাংলাদেশ কম্পিউটার সমিতিতে সকাল ১০ থেকে ১ টা পর্যন্ত সময়কালে ভোট দিবেন বিাআইজেএফ এর ৫১ জন ভোটার। সভাপতি পদে দু’জন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইত্তেফাকের আইসিটি ইনচার্জ জনাব মোজাহিদুল ইসলাম ও কালের কন্ঠের সিনিয়র সাব-এডিটর জনাব মুহম্মদ খান। এছাড়া সাধারণ সম্পাদক পদে দৈনিক ডেসটিনির সিনিয়র সহ-সম্পাদক জনাব ওয়াশিকুর রহমান শাহীন, বাংলানিউজ ২৪ ডট কমের আইসিটি সম্পাদক জনাব সাব্বিন হাসান এবং এটিএন নিউজের স্টাফ রিপোর্টার জনাব আরাফাত সিদ্দিক সোহাগ প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি এবং সাধরাণ সম্পাদক প্রার্থীরা ভোটারদের সামনে তাদের নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। তারা প্রত্যেকেই আগামী দিনে বিাআইজেএফকে সাংবাদিকদের কল্যনার্থে গড়ে তুলার ব্যাপারে আশ্বস্ত করেন। দেশের তথ্যপ্রযুক্তি শিল্পের প্রসারে সবাইকে নিয়ে ই একসাথে কাজ করার ব্যাপারে প্রত্যাশা করেন।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি যুগান্তরের আইসিটি ডিপার্টমেন্ট ইনচার্জ জনাব তারিক রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক কালের কন্ঠের বিজনেস এডিটর জনাব মাসুদ রুমি, কোষাধ্যক্ষ সমকালের আইসিটি পেজ ইনচার্জ জনাব হাসান জাকির, সাংগঠনিক সম্পাদক সকালের খবরের আইটি পেজ ইনচার্জ জনাব তারিকুর রহমান খান বাদল, গবেষণা সম্পাদক নয়া দিগন্তের সহ-সম্পাদক (আইসিটি) জনাব নাজমুল হোসেন। আর নির্বাহী সদস্যরা হলেন মাসিক কম্পিউটার জগতের সহকারী সম্পাদক জনাব এম এ হক অনু ও সংবাদের স্টাফ রিপোর্টার (আইসিটি) জনাব মোহাম্মদ কাওছার উদ্দীন।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর