হোম >
আইটি খবর > যুক্তরাষ্ট্রের ২০ প্রভাবশালীর তালিকায় জবস
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের ২০ প্রভাবশালীর তালিকায় জবস
যুক্তরাষ্ট্রের সর্বকালের সেরা ২০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন স্টিভ জবস। এ তালিকায় আরও রয়েছেন জর্জ ওয়াশিংটন, আলেকজান্ডার গ্রাহামবেল ও আলবার্ট আইনস্টাইনের মতো ব্যক্তিরা। তালিকায় রয়েছেন বিমানের আবিষ্কারক রাইট ভ্রাতৃদ্বয়ের কথা। এ নিয়ে এ পর্যন্ত টাইম ম্যাগাজিনেই ৮ বার জবসের নাম উঠে এসেছে। গত অক্টোবরে জবস যখন মারা যান, তখন অনেকেই তাকে থমাস এডিসনের সঙ্গে তুলনা করেছিলেন। স্টিভ জবসকে তারা ডিজিটাল যুগের পথিকৃৎ হিসেবে উপাধি দেয়। ম্যাগাজিনে জবসকে নিয়ে ছোট একটি সারমর্ম লেখা হয়। তাতে তার জীবনের গতিপ্রকৃতির কথা লেখা ছিল। টাইম তার সম্পর্কে জানায়, জবস সব সময়ই চাইতেন কম্পিউটার ও মানুষের মধ্যকার সৌন্দর্যের সম্পর্ক খুঁজে বের করতে। তার লক্ষ্য ছিল এমন সব পণ্য তৈরি করা, যা অবিশ্বাস্য সুন্দর হবে এবং তাই হয়েছে।২০১১ সালে তিনি এ ম্যাগাজিনের জরিপে বছরের সেরা ব্যক্তিত্ব হয়েছিলেন। যুক্তরাষ্ট্রকে বিশ্বে তুলে ধরার জন্য যেসব উদ্যোক্তা, স্বাপ্নিক ও নেতা অবদান রেখেছেন তাদের নিয়ে এ তালিকা তৈরি করে টাইম।