হোম >
আইটি খবর > বসুন্ধরা সিটিতে শুরু হয়েছে ক্যামেরা ও ল্যাপটপ প্রদর্শনী
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
বসুন্ধরা সিটিতে শুরু হয়েছে ক্যামেরা ও ল্যাপটপ প্রদর্শনী
আজ (৮ আগস্ট) থেকে রাজধানীর বসুন্ধরা সিটি মার্কেটে শুরু হচ্ছে বিশেষ তথ্যপ্রযুক্তি পন্য প্রদর্শনী। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীর আওতায় মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে স্যামসাং ক্যামেরা এবং ৬ষ্ঠ ফ্লোরে তোশিবা ল্যাপটপ ও স্যামসাং ক্যামেরার যৌথভাবে পন্য প্রদর্শন করা হবে। উক্ত প্রদর্শনীতে বিশেষ মূল্যে স্যামসাং ক্যামেরা ও তোশিবা ল্যাপটপ ক্রয় করা যাবে। প্রদর্শনীতে কারিগরি সহায়তা প্রদান করবে বসুন্ধরা সিটিতে অবস্থিত স্মার্ট ডিলার আইকন কম্পিউটার। উল্লেখ্য, এই প্রদর্শনীটি ঈদ পর্যন্ত চলবে।