Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > ১৫ বছরের জন্যে টু-জি লাইসেন্স পেল ৪ মোবাইল ফোন অপারেটর
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৮-০৮
রেটিং: ০ মন্তব্য:
১৫ বছরের জন্যে টু-জি লাইসেন্স পেল ৪ মোবাইল ফোন অপারেটর
ডাকও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ মঙ্গলবার মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক, রবি এবং সিটিসেলকে ১৫ বছরের জন্যে নবায়নকৃত লাইসেন্স তুলে দেন। বিটিআরসিকার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ, রবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা টোরে জনসন, সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী এবং বাংলালিংকের চিফ টেকনিক্যাল অফিসার (সিটিও) আহমেদ ফাদি ও বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিটিআরসি থেকে গত বৃহস্পতিবার চার মোবাইল অপারেটরকে লাইসেন্স নবায়নের চিঠি দেয়া হয়। বেশ কিছুদিন দেরি হলেও লাইসেন্স পেয়ে উচ্ছ্বসিত চার মোবাইল ফোন অপারেটরের কর্মকর্তারা। মন্ত্রণালয়ের সুপারিশে নবায়নের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার আগেই অপারেটরদের টু-জি লাইসেন্স নবায়ন করল বিটিআরসি। তবে লাইসেন্সের কার্যকারিতা হিসেব করা হবে গত বছরের ১১ নভেম্বর থেকে। তাদের লাইসেন্সের মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ১০ নভেম্বর। সরকার ও সংসদীয় কমিটির অব্যাহত চাপে লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত নিলেও অপারেটরদের সঙ্গে কোনো চুক্তি করতে রাজি হয়নি বিটিআরসি। সেক্ষেত্রে যেসব আর্থিক হিসেবের জটিলতায় লাইসেন্স নবায়ন এতোদিন ঝুলে ছিল সেগুলো থেকেই যাচ্ছে। টু-জি লাইসেন্স নবায়ন এবং দেনা-পাওনা পরিশোধের বিষয়ে অপারেটরদের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো দ্রুত মিটিয়ে ফেলে ৭ দিনের মধ্যে তাদের লাইসেন্স নবায়ন করার জন্য গত বুধবার বিটিআরসিকে চিঠি দেয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।তবে টেলিযোগাযোগ মন্ত্রণালয় অপারেটরদের কাছ থেকে মুচলেকা নিয়ে লাইসেন্স দেয়ার কথা বললেও বিটিআরসি কোনো মুচলেকাও নিচ্ছে না। অপারেটররাও বলেছে, আদালতের আদেশ অনুযায়িই তারা টাকা দেবেন।লাইসেন্স নবায়নের জন্য এবার চার অপারেটরকে সব মিলিয়ে প্রায় ৭ হাজার ৫৬৩ কোটি টাকা ফি দিতে হচ্ছে। গত বছর নভেম্বরে তাদের লাইসেন্সের মেয়াদ শেষ হয়। পরদিন চার অপারেটরকে চিঠি দিয়ে লাইসেন্স নবায়নের বিষয়টি জানায় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর