Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > নগরবাসীকে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে রাজশাহীতে ওয়াই-ফাই
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৮-০৮
রেটিং: ০ মন্তব্য:
নগরবাসীকে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে রাজশাহীতে ওয়াই-ফাই
নগরবাসীকে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে শহরের কয়েকটি স্থানে ওয়াই-ফাই জোন চালু করবে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। প্রাথমিকভাবে নগর ভবন, বড়কুঠি বিনোদনকেন্দ্র ও রাজশাহী কলেজে এ সেবা চালু হবে। সোমবার রাজশাহী সিটি করপোরেশনের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিটি করপোরেশন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এতে সভাপতিত্ব করেন।পর্যায়ক্রমে মহানগরীর উত্তর ও পশ্চিম অঞ্চলে আরো ওয়াই-ফাই জোন চালু করা হবে। সভায় নগর সংস্থার ওয়েবসাইট সম্প্রসারণ, বিলিং পদ্ধতিতে ব্যাংকের মাধ্যমে কর আদায়, রাসিকের সব কার্যক্রমের ডেটাবেইস তৈরি এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় ডিসপ্লে বোর্ড বসানোর সিদ্ধান্তও নেওয়া হয়।
খবরের ছবিগুলো