Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > ভারত সরকারের বিরুদ্ধে মোবাইল অপারেটরদের মামলা
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৮-১১
রেটিং: ০ মন্তব্য:
ভারত সরকারের বিরুদ্ধে মোবাইল অপারেটরদের মামলা
ভারত সরকার টুজি ¯েপকট্রাম নিলামে বিক্রির ক্ষেত্রে ভিত্তিমূল্য ধরেছে ১৪ হাজার কোটি রুপি। পাশাপাশি তৈরি করেছে নতুন নীতিমালা। ভারতের মোবাইল পরিচালক প্রতিষ্ঠানগুলো টুজির তরঙ্গ নিলামের নতুন নীতিমালায় খুশি নয়। বিষয়ে তারা সরকারকে আদালতে দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে। আইডিয়া সেলুলার আলাদাভাবে সরকারের বিরুদ্ধে মামলা করতে চাইছে। সরকারের নতুন নীতি অনুযায়ী, প্রতি অঞ্চলে সর্বোচ্চ ১৩ দশমিক ৭৫ মেগাহার্টজ ¯েপকট্রাম বিক্রি করা যাবে। ১৩ দশমিক ৭৫ মেগাহার্টজ পর্যন্ত ¯েপকট্রাম বিক্রির বিষয় নির্ধারণ করা অবৈধ ও সুপ্রিমকোর্টের রায়ের পরিপন্থী। এখন পর্যন্ত সরকার এ বিষয়ে যেসব সিদ্ধান্ত নিয়েছে, তা আদালতের রায়ের সঙ্গে যায় না। এ ছাড়া ¯েপকট্রাম কেনার ক্ষেত্রে সর্বনিু ভিত্তিমূল্য ১৪ হাজার কোটি রুপি ধরায় অনেকে ইচ্ছা থাকলেও নিলাম প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না । আদালত রায়ে জানিয়েছেন, ২০১০ সালে যারা থ্রিজি এয়ারওয়েভ কিনেছে, একই সংযোগে টুজি লাইসেন্স দিতে বলেছেন আদালত। এছাড়া আগের সব লাইসেন্স বাতিল করা হয়েছে। ফলে সবগুলো টেলিকম অপারেটরই নিলামে অংশ নিতে পারবে। কিন্তু এ বাবদ ভিত্তিমূল্য এত বেশি নির্ধারণ করায় সবাই ইচ্ছা থাকলেও এতে অংশ নিতে পারবে না। এদিকে আরেক টেলিকম অপারেটর ভোডাফোন আরেকটি নীতি নিয়ে আপত্তি জানিয়েছে। সরকারের নীতি অনুযায়ী, টুজি ¯েপকট্রামেই থ্রিজি ও থ্রিজি ¯েপকট্রামে ফোরজি সেবা দিতে পারবে অপারেটররা। এ নীতিটি পুরোপুরি নিরপেক্ষ নয় বলে জানিয়েছে ভোডাফোন। ২ আগস্ট সরকারকে প্রতিষ্ঠানটি জানায়, নিরপেক্ষভাবে নিলামের আয়োজন না করা হলে পুরো বিষয়টির বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, যা আইনের জন্য খারাপ হবে।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর