Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > দাম কমে যাচ্ছে স্মার্টফোনের
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৮-১১
রেটিং: ০ মন্তব্য:
দাম কমে যাচ্ছে স্মার্টফোনের
অ্যাপল ২০০৭ সালে আইফোনের মাধ্যমে স্মার্টফোন বাজারে আসার পর থেকেই হু হু করে বিক্রি হতে থাকে স্মার্টফোনটি। ২০০৯ সালে একবার অর্থ মন্দায় পড়ার পর আরও কঠিন সময় পার করছে এখন। এবারও সেই অর্থ মন্দা বড় কারণ আর তার সঙ্গে যুক্ত হয়েছে চীনা প্রতিষ্ঠানগুলোর স্মার্টফোন বাজার দখল। আর এসব কারণেই ব্যাপক চাহিদার স্মার্টফোনগুলোর দাম কমতে চলেছে। অর্থনীতির মন্দা সব ধরনের ইলেকট্রনিক পণ্যের ওপর প্রভাব ফেলছে। এমনকি অ্যাপলও এর ব্যতিক্রম নয়। অর্থ মন্দার কারণে লোকজন এখন আগের মতো দ্রুত স্মার্টফোন পরিবর্তন করছেন না। আগে স্মার্টফোন ব্যবহারকারীরা সাধারণত প্রতি ১৮-২৪ মাসের মধ্যে তা আপগ্রেড করতেন। অর্থ মন্দার পর এ সময় বেড়ে দাঁড়িয়েছে ২৪-২৮ মাস। বিশ্লেষকরা জানান, অ্যাপলের আইফোন ও স্যামসাংয়ের গ্যালাক্সি ফোনের দাম চীনা স্মার্টফোনগুলোর তুলনায় বেশি হওয়ায় চীনা কোম্পানিগুলো দামের প্রতিযোগিতায় এগিয়ে থাকবে। এছাড়া এলজি, এইচটিসি, নকিয়া, আরআইএম স্মার্টফোনের বাজার ধরার জন্য দাম কমাচ্ছে। সবকিছু মিলিয়ে স্মার্টফোনের দাম কমার সম্ভাবনাই বেশি। অন্য প্রতিষ্ঠানগুলো এখন দাম কমানোর মাধ্যমে বাজার ধরতে চাইছে। গার্টনারের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের মধ্যেই বিশ্বব্যাপী সেলফোন বিক্রি হবে ১৯০ কোটি। এর মধ্যে ৩৫ শতাংশই হবে স্মার্টফোন। বর্তমানে বিশ্বের ২০-২৫ শতাংশ লোকের কাছে স্মার্টফোন রয়েছে। যুক্তরাষ্ট্রে এর পরিমাণ ৫০-৫৫ শতাংশ।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর