হোম >
আইটি খবর > আইফোন ও আইপ্যাড থেকে জনপ্রিয় ওয়েবাসাইট ইউটিউব বাদ
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
আইফোন ও আইপ্যাড থেকে জনপ্রিয় ওয়েবাসাইট ইউটিউব বাদ
সম্প্রতি অ্যাপল ইনকরপোরেটেড কর্তৃপক্ষ অ্যাপলের জনপ্রিয় স্মার্টফোন আইফোন এবং ট্যাবলেট আইপ্যাড থেকে গুগলের মালিকানাধীন ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবাসাইট ইউটিউব অ্যাপস বাদ দেওয়া হয়েছে। দুটি শীর্ষ মোবাইল অপারেটিং সিস্টেম নির্মাতা প্রতিষ্ঠানের নিজেদের মধ্যে নানা বিষয়ে রয়েছে বেশ প্রতিদ্বন্দ্বিতা। এরই অংশ হিসেবে এ উদ্যোগ বলে মনে করা হচ্ছে। গুগলের মোবাইলের জন্য তৈরি মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড চালিত নানা প্রতিষ্ঠানের ফোন ইতিমধ্যে বাজারে শীর্ষত্ব দখল করে নিয়েছে। মোবাইল নির্মাতা হিসেবে অ্যান্ড্রয়েড দিয়ে বাজারে আনা নানা স্মার্টফোনের কল্যাণে স্যামসাং এখন মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে শীর্ষে আছে। অন্যদিকে, অ্যাপলের নিজস্ব অপারেটিং সিস্টেমে চালিত আইফোন এবং আইপ্যাডের জনপ্রিয়তাও বেশ। এসব দিক বিবেচনায় এনে অ্যাপল কর্তৃপক্ষ নিজেদের পণ্য থেকে গুগলের পণ্যগুলো সরিয়ে ফেলার উদ্যোগ নিয়েছে। আইফোন এবং আইপ্যাডে ইউটিউব অ্যাপস না থাকলেও আইওএস ব্যবহারকারীরা অ্যাপলের সাফারি ব্রাউজার ব্যবহার করে ইউটিউব ব্যবহার করতে পারবেন।