Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > নবনির্বাচিত বিআইজেএফ কার্যনির্বাহী কমিটিকে বেসিসের অভিনন্দন
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৮-১৫
রেটিং: ০ মন্তব্য:
নবনির্বাচিত বিআইজেএফ কার্যনির্বাহী কমিটিকে বেসিসের অভিনন্দন
গত ১১ আগস্ট ২০১২, শনিবার বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আগামী ২০১২-১৪ মেয়াদে সভাপতি পদে দৈনিক কালের কন্ঠের মুহম্মদ খান, সাধারণ সম্পাদক পদে এটিএন নিউজ-এর আরাফাত সিদ্দিকী সোহাগ, সহ-সভাপতি পদে দৈনিক যুগান্তরের তরিক রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে পদে দৈনিক কালের কন্ঠের মাসুদ রুমি, কোষাধ্যক্ষ পদে দৈনিক সমকালের হাসান জাকির, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক সকালের খবরের তারিকুর রহমান খান, গবেষণা সম্পাদক পদে দৈনিক নয়াদিগন্তের নাজমুল হোসেন, নির্বাহী সম্পাদক পদে মাসিক কম্পিউটার জগতের এম এ হক অনু ও দৈনিক সংবাদের মোহাম্মদ কাওছার উদ্দীন নির্বাচিত হওয়ায় বাংলাদেশ এসোসিয়েশন অব সফ্টওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর পক্ষ থেকে ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহসান ও মহাসচিব রাসেল টি আহমেদ অভিনন্দন জানিয়েছেন।

দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের তথ্য প্রযুক্তি শিল্পকে এগিয়ে নিতে বিআইজেএফ যে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে তা নবনির্বাচিত কমিটির নেতৃত্বে আরো সুদৃঢ় এবং বেগবান হবে বলে বেসিস নেতুবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। তথ্য প্রযুক্তি বিষয়ক দৈনন্দিন বিভিন্ন খবরাখবর দেশে ও দেশের বাইরের পাঠকদের সামনে তুলে ধরতে এবং তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নে সরকারী-বেসরকারী নীতিনির্ধারকদের প্রভাবিত করতেও বিআইজেএফ-এর ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করে বেসিস-এর সভাপতি বরাবরের ন্যায় বিআইজেএফ-এর আন্তরিক প্রয়াস অব্যাহত রাখার আহ্বান জানান।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর