লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
অনুষ্ঠিত হলো ডব্লিউডি ইফতার পার্টি
কম্পিউটার সোর্স এর ব্যাবস্থাপনায় অনুষ্ঠিত হলো ’ডব্লিউডি ইফতার পার্টি’। গত শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টার এর উইন্ডি টাউন হলে অনুষ্ঠিত ইফতার পার্টিতে অংশ নিয়েছেন নগরীর আইডিবি ও এলিফেন্ট রোড কম্পিউটার মার্কেটের প্রায় দুই শতাধিক ব্যাবসায়ী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কম্পিউটার সোর্স এর পরিচালক এ ইউ খান জুয়েল এবং ওয়েস্টার্ন ডিজিটাল (ইউকে) লিমিটেড- এর আঞ্চলিক ব্যাবস্থাপক অসীম কুমার বাসু। উপস্থিত ব্যাবসায়ী প্রতিনিধিদের আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে অসীম কুমার বলেন, ব্যাবসায় সম্পর্কের বাইরেও আমাদের মধ্যে রয়েছে হৃদ্যতার সম্পর্ক। রোজার সবচেয়ে বড় নেয়ামতের সময় ইফতারের সময় আপনাদের সাথে একত্রিত হবার সুযোগ করে দেয়ায় কম্পিউটার সোর্স-কে ধন্যবাদ জানাই। একইসাথে আসন্ন ঈদুল ফিতর যেন আপনাদের কাছে আরও বর্ণিল হয়ে ওঠে সেই কামনা করছি।