হোম >
আইটি খবর > আসুসের “ঈদ সেলিব্রেশন” শীর্ষক ফেসবুক ক্যুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
আসুসের “ঈদ সেলিব্রেশন” শীর্ষক ফেসবুক ক্যুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গত ১৪ই আগস্ট গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেলো আসুসের “ঈদ সেলিব্রেশন” শীর্ষক ফেসবুক ক্যুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আসুসের সৌজন্যে গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেডের আয়োজনে এই প্রতিযোগিতাটি ছিল মূলতঃ ঈদুল ফিতর উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকভিত্তিক অনলাইন ক্যুইজ প্রতিযোগিতা। প্রায় ২০দিন ব্যাপি এই প্রতিযোগিতাটি সার্বিক পরিচালনা করেন গ্লোবাল ব্র্যান্ডের মিডিয়া এবং এ্যাডভার্টাইজিং সহকারী ব্যবস্থাপক মাহ্বুবুল আলম। ৫ পর্বের এই ক্যুইজ প্রতিযোগিতায় ৫জন বিজয়ীকে আসুসের পক্ষ থেকে দেয়া হয় ঈদ শপিং ভাউচার এবং আকর্ষণীয় উপহার সামগ্রী। বিজয়ীদের হাতে পুরস্কারগুলো তুলে দেন আসুস বাংলাদেশের চ্যানেল সেল্স ম্যানেজার কাজী মেহেদী হাসান, এশিয় প্যাসিফিক সেলস্ গ্র“পের জিয়াউর রহমান, গ্লোবাল ব্র্যান্ডের চ্যানেল সেলস্ ম্যানেজার মিজানুর রহমান। এ সময় গ্লোবাল ব্র্যান্ডের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ভবিষ্যতেও এই ধরনের প্রচারনামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়। উল্লেখ্য যে, আসুস বাংলাদেশের ফেসবুক ফ্যান পেজটি হলো :
http://www.facebook.com/ASUS.Bangladesh