হোম >
আইটি খবর > হ্যাঁকারদের লক্ষ্য মধ্যপ্রাচ্যের ব্যাংকগুলো
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
হ্যাঁকারদের লক্ষ্য মধ্যপ্রাচ্যের ব্যাংকগুলো
‘গাউস’ নামে নতুন এক ক্ষতিকর প্রোগ্রামের মাধ্যমে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে, যার প্রধান লক্ষ্য মধ্যপ্রাচ্যের ব্যাংকগুলো। ‘গাউস’-এর শুরু হয়েছে লেবাননে বলে ধারণা করেছেন গবেষকরা। গাউস আক্রান্ত আড়াই হাজার কম্পিউটারের মধ্যে ১ হাজার ৬শ’টি লেবাননের। এই ভাইরাসটি মূলত লেবাননের কিছু ব্যাংককে কেন্দ্র করে পরিকল্পনা করা হয়। ব্যাংকগুলো হলো সিটি ব্যাংক এবং অনলাইন নিলাম সাইট ই’বে এবং লেবাননভিত্তিক পেপাল। ক্যাসপারস্কির তথ্যমতে ৪৮৩টি গাউস সংক্রমণ ইসরাইলের এবং ২৬১টি প্যালেস্টাইনে ঘটেছে। শুধু ৪৩টি গাউস সংক্রমণ যুক্তরাষ্ট্রে এবং বাকিগুলো হয়েছে অন্যান্য দেশে। প্রোগ্রামটি কে তৈরি করেছে এটা জানা না গেলেও প্রোগ্রামের ভেতর থেকে ‘গাউস’ নামটি উদ্ধার করা সম্ভব হয়েছে।