Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > উইন্ডোজ ৮-এর প্রিঅর্ডার শুরু
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৮-২৩
রেটিং: ০ মন্তব্য:
উইন্ডোজ ৮-এর প্রিঅর্ডার শুরু
এ সপ্তাহ থেকেই বাজারে আসার আগেই পুরনো সংস্করণের উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য উইন্ডোজ-৮ অপারেটিং সিস্টেমের প্রিঅর্ডার কার্যক্রম শুরু করেছে মাইক্রোসফট। এ জন্য পুরনো সংস্করণ ব্যবহারকারীদের গুনতে হবে ১৪.৯৯ থেকে ৩৯.৯৯ ডলার পর্যন্ত। ২৬ অক্টোবর নতুন এ অপারেটিং সিস্টেম বাজারে আনবে মাইক্রোসফট। জানা গেছে, ২ জুন পর্যন্ত যেসব ব্যবহারকারী নিবন্ধন করা উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম কিনেছেন তাঁরা ১৪.৯৯ ডলারের বিনিময়ে উইন্ডোজ-৮ অপারেটিং সিস্টেমে নিজেদের কম্পিউটারকে হালনাগাদ করতে পারবেন। ৩১ জানুয়ারি পর্যন্ত এ সুবিধা পাওয়া যাবে।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর