হোম >
আইটি খবর > সাইবার আক্রমণের শিকার যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
সাইবার আক্রমণের শিকার যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়
গোপন তথ্য ফাঁস করে আলোচনায় আসা ওয়েবসাইট 'উইকিলিকস'-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বিষয়ে যুক্তরাজ্যের কঠোর মনোভাবের প্রতিবাদে সোমবার যুক্তরাজ্যের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে হামলা চালিয়েছে হ্যাকার দল 'অ্যানোনিমাস'। ঘটনার সত্যতা স্বীকার করলেও তাতে গুরুত্বপূর্ণ কোনো তথ্য চুরি হয়নি বলে আইন মন্ত্রণালয় দাবি করছে। সাইবার আক্রমণের বিশেষ পদ্ধতি 'ডেনিয়েল অব সার্ভিস'-এর মাধ্যমে এ হামলা চালানো হয়েছে। কয়েক হাজার আইপি ঠিকানা থেকে প্রতি সেকেন্ডে অসংখ্য ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে সাইটের ট্রাফিক ব্যবস্থাপনা দুর্বল করে দেওয়া হয়। এতে সাইটটি একরকম অকার্যকর হয়ে পড়ে।