Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > জনপ্রিয় মার্কেটপ্লেস ওডেস্ক নিয়ে বই
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৮-২৫
রেটিং: ০ মন্তব্য:
জনপ্রিয় মার্কেটপ্লেস ওডেস্ক নিয়ে বই
ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ে বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় মার্কেটপ্লেসের নাম ওডেস্ক। আউটসোর্সিংয়ে অনেকের আগ্রহ থাকলেও ঠিক কীভাবে কাজ করতে হয়, সে সম্পর্কে ভালো তথ্য জানেন না। আউটসোর্সিংয়ে আগ্রহী এসব ব্যক্তির জন্য সিসটেক পাবলিকেশন প্রকাশ করেছে ‘ওডেস্ক’ নামের একটি বই। ওডেস্ক কী, ওডেস্কে কী ধরনের কাজ পাওয়া যায়, কী করে ওডেস্ক রেডিনেস টেস্ট দিতে হয়, ওডেস্কে কীভাবে নতুন অ্যাকাউন্ট খুলতে হয়, কী করে নিজের একটি প্রোফাইল তৈরি করতে হয়, কী করে ফ্রি স্কিল টেস্ট দিতে হয় এর সবই এই বইয়ে আলোচনা করা আছে। এতে ওডেস্ক সাইটের বিভিন্ন মেন্যু, নিজের ওয়ালেট তৈরি, প্রজেক্ট বিড করা, কাজ করে পাওয়া অর্থের ট্রানজেকশন, পেপ্যাল অ্যাকাউন্ট নিয়েও আলোচনা আছে । মাহবুবুর রহমান রচিত ২০৮ পৃষ্ঠার এই বইয়ের মূল্য ১৯০ টাকা।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর