হোম >
আইটি খবর > মোবাইল চিপ তৈরিতে বিনিয়োগ করবে স্যামসাং
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
মোবাইল চিপ তৈরিতে বিনিয়োগ করবে স্যামসাং
ভবিষ্যতে প্রযুক্তিপণ্য তৈরিতে কদর বাড়বে হালনাগাদ প্রযুক্তির মোবাইল চিপের। আর এ কারণেই হালনাগাদ প্রযুক্তির মোবাইল চিপ তৈরিতে ৪০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে স্যামসাং। জানা গেছে, যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্যামসাংয়ের চিপ প্লান্টের অবকাঠোমো উন্নয়নসহ চিপ গবেষণা খাতে এ বিপুল পরিমান অর্থ ব্যয় করা হবে। স্যামসাং ধারণা করছে এর ফলে স্মার্টফোনের বাজারে নিজেদের আধিপত্য ধরে রাখা সম্ভব হবে ।