হোম >
আইটি খবর > ঋণ পরিশোধের উদ্দেশ্যে বিক্রি হচ্ছে কোডাকের পেটেন্ট
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
ঋণ পরিশোধের উদ্দেশ্যে বিক্রি হচ্ছে কোডাকের পেটেন্ট
আলোকচিত্র জগতের পথিকৃৎ ইস্টম্যান কোডাক দেউলিয়া হওয়া থেকে বাঁচতে পেটেন্ট বিক্রিতে বাধ্য হয়েছে। সব মিলিয়ে ১১০০ পেটেন্টের মূল্য ২৬০ কোটি ডলার হবে বলে কোডাক থেকে অনুমান করা হয়েছিল। নিলামে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোও কোডাকের দুর্বলতার সুযোগ নিয়ে প্রতিষ্ঠানটির পেটেন্ট সস্তায় কিনতে চাইছে। অ্যাপল, গুগল ও মাইক্রোসফট করপোরেশন কোডাক কেনার চেষ্টায় আছে। তাদের সবাই ৫০ কোটি ডলারের কমে কোডাক পেটেন্টগুলো কিনতে চাইছে। ঋণ পরিশোধের উদ্দেশ্যে কোডাকের পেটেন্টগুলো বিক্রি করা হচ্ছে। সিটিগ্র“প থেকে ৯৫ কোটি ডলার ঋণ নেয়া কোডাক নিলাম প্রক্রিয়ার মাধ্যমে ঋণ পরিশোধ করতে পারবে বলে আশা করা হচ্ছে।