Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > ১০ সেকেন্ড পালস চালু না করলে আইনি ব্যবস্থা
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৮-২৬
রেটিং: ০ মন্তব্য:
১০ সেকেন্ড পালস চালু না করলে আইনি ব্যবস্থা
রাষ্ট্রায়ত্ত সেলফোন অপারেটর টেলিটক ছাড়া বাকি পাঁচ অপারেটরকে কলপ্রতি ১০ সেকেন্ড পালস চালু না করায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চিঠি দিয়েছে। কমিশনের বৈঠকে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী প্রথম দফায় চিঠি দেয়া হয় ২ আগস্ট। এতে বলা হয়, গ্রাহকরা কল করার পর নেটওয়ার্কের ত্র“টি বা অন্য কোন কারণে কল ড্রপ হলে এবং পুনঃসংযোগে প্রতিবার ১ মিনিট বা পূর্ণ পালস হিসেবে কলচার্জ দিতে হয়। এ ছাড়া নির্ধারিত পালসের অংশবিশেষ কথা বললেও পুরো মিনিটের জন্য টাকা দিতে হয়। অনেক ক্ষেত্রে গ্রাহককে একটি কলের জন্য একাধিকবার সংযোগ পেতে চেষ্টা করতে হয় এবং এর জন্য প্রতিবার ১ মিনিট বা পূর্ণ পালসের জন্য চার্জ দিতে হচ্ছে। ফলে গ্রাহকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ছাড়া অনেক গ্রাহকই সংক্ষিপ্ত কথোপকথনে অভ্যস্ত।বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এ ব্যবস্থা কার্যকর না করায় লাইসেন্সিং নীতিমালার শর্ত ও টেলিযোগাযোগ আইনের লঙ্ঘন করেছে অপারেটররা। কেন এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়নি তার জবাব দিতে বলা হয়েছে তাদের। সন্তোষজনক জবাব দিতে না পারলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। বিটিআরসির প্রথম চিঠি পাওয়ার পর অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মাধ্যমে ১০ সেকেন্ড পালস চালুর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করে অপারেটররা। একটি নির্দিষ্ট প্যাকেজে ১০ সেকেন্ড পালস চালুর প্রস্তাব দেয় তারা। অপারেটরদের এ আপত্তি আমলে না নিয়ে গত ১৪ আগস্ট এ বিষয়ে ছয় অপারেটরকে আরেকটি চিঠি দেয়া হয়। এতে ১৫ আগস্টের মধ্যে প্যাকেজ নির্বিশেষে কলপ্রতি ১০ সেকেন্ড পালস চালু করতে নির্দেশ দেয় নিয়ন্ত্রক সংস্থা। বর্তমানে প্রতি মিনিট হিসাবে বিল দিতে হচ্ছে গ্রাহকদের।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর