Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > স্যামসাংয়ের জরিমানা শতকোটি ডলার
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৮-২৬
রেটিং: ০ মন্তব্য:
স্যামসাংয়ের জরিমানা শতকোটি ডলার
মেধাস্বত্ব ভঙ্গের অভিযোগে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের আদালতে চলছে একাধিক মামলা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া আদালতে চলা একটি মামলায় অ্যাপলের কাছে হারল স্যামসাং। শুক্রবার আদালতের রায় অনুযায়ী স্যামসাংকে গুনতে হবে ১০৫ কোটি ডলারের বিশাল জরিমানা। স্যামসাংয়ের বেশ কিছু পণ্যে অ্যাপলের সফটওয়্যার ও নকশার মেধাস্বত্ব ভঙ্গ করায় প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করেন আদালত। আদালত বলেছেন, গ্যালাক্সি এস ফোরসহ স্যামসাংয়ের কয়েকটি স্মার্টফোন অ্যাপলের আইফোনের আদলে তৈরি হয়েছে এবং এগুলোর অপারেটিং সিস্টেমও আইফোনের অপারেটিং সিস্টেমের মতো। এ ক্ষেত্রে স্যামসাং যে যুক্তি দিয়েছে, আদালত তা গ্রহণ করেননি।এ রায় পক্ষে আসায় যুক্তরাষ্ট্রের বাজারে স্যামসাংয়ের পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের আবেদনও জানাতে পারবে অ্যাপল। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছে স্যামসাং।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর