হোম >
আইটি খবর > ‘তথ্যপ্রযুক্তিশিল্পে অর্থনৈতিক নীতিমালা’ শীর্ষক গোলটেবিল
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
‘তথ্যপ্রযুক্তিশিল্পে অর্থনৈতিক নীতিমালা’ শীর্ষক গোলটেবিল
তথ্যপ্রযুক্তি খাতের আরও দ্রুত অগ্রগতিতে একটি সহজ আর্থিক নীতিমালা দরকার। গতকাল রোববার রাজধানীর একটি সম্মেলনকেন্দ্রে ‘তথ্যপ্রযুক্তিশিল্পে অর্থনৈতিক নীতিমালা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। নিওস্টার ইনোভেশন আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসচিব নজরুল ইসলাম খান এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা। বৈঠকে বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোস্তাফা জব্বার, জিপিআইটির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা কারজটি থোয়েন, বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদের, এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের পরামর্শক আনির চৌধুুরী, নিওস্টার ইনোভেশনের প্রধান নির্বাহী এডওয়ার্ড অপূর্ব সিংহসহ অনেকে। বৈঠকে মূল প্রবন্ধ পড়েন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) জৈষ্ঠ সহসভাপতি শামীম আহসান।