Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > ২৫ বছর পর চেহারা বদলাল মাইক্রোসফট
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৮-২৭
রেটিং: ০ মন্তব্য:
২৫ বছর পর চেহারা বদলাল মাইক্রোসফট
বিশ্বের প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট বৃহ¯পতিবার তাদের নতুন কর্পোরেট লোগো উšে§াচন করেছে। বৃহস্পতিবার মাইক্রোসফট.কম ওয়েবসাইট দিয়ে নতুন লোগোর ব্যবহার শুরু হয়। বিগত ২৫ বছরের মধ্যে এই প্রথম নিজেদের কর্পোরেট লোগো পরিবর্তন করল মাইক্রোসফট। পাশাপাশি শুক্রবার মাইক্রোসফটের তিনটি খুচরা দোকানে এর ব্যবহার শুরুর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। ফলে বিশ্বের শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটির সঙ্গে খুঁজে পাওয়া যাবে না পুরনো সেই চিরচেনা লোগোটি। সেটির জায়গায় দেখা যাবে চারটি আলাদা রঙের সমন্বয়ে তৈরি বর্গাকৃতির নতুন লোগো। রং হিসেবে ব্যবহার করা হয়েছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পতাকায় থাকা চিরচেনা লাল, নীল, হলুদ ও সবুজ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নতুন লোগো উন্মোচন করে মাইক্রোসফট।
খবরের ছবিগুলো