Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > জরিপে সবচেয়ে বেশি বিμিত এন্ট্রি লেভেল স্মার্ট ফোন স্যামসাং গ্যালাক্সি ওয়াই
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৮-২৮
রেটিং: ০ মন্তব্য:
জরিপে সবচেয়ে বেশি বিμিত এন্ট্রি লেভেল স্মার্ট ফোন স্যামসাং গ্যালাক্সি ওয়াই
বাংলাদেশে হ্যান্ডসেট ব্যবহারের প্রবনতা অনেকখানি পরিবর্তিত হয়েছে কারণ এখন গ্রাহকরা আরো বেশি স্মার্টফোন ব্যবহার করতে আগ্রহী হয়ে উঠছে। এর মধ্যে গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে এন্ট্রি লেভেল স্মার্ট ফোন μয় করতেই বেশি আগ্রহী। অতি সম্প্রতি বিশ্বের অন্যতম সর্ববৃহৎ গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান জিএফকে গ্রুপ বাংলাদেশে এন্ট্রি লেভেল স্মার্টফোন বিμয় সংμান্ত একটি জরিপ পরিচালনা করে। এর ভিত্তিতে জানা যায় যে বাংলাদেশে সবচেয়ে বেশি বিμিত এন্ট্রি লেভেল স্মার্ট ফোন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ওয়াই।

অ্যান্ড্রয়েড জিঞ্জারব্রেড এবং শক্তিশালী প্রসেসর সম্বলিত স্যামসাং গ্যালাক্সি ওয়াই উনড়বতমানের কার্যকারিতা সম্পনড়ব। বড় ডিস্পেø এবং চমৎকার ডিজাইনের কারণে ফোনগুলো বেশ স্টাইলিশ। সবকটি ফোনের মাইμোএসডি ৩২ জিবি পর্যন্ত বর্ধনশীল। স্যামসাং গ্যালাক্সি পকেট ছাড়া সবকটি ফোনে রয়েছে ফ্রি ২জিবি মেমোরি। এছাড়াও ফোনগুলোতে রয়েছে প্লেস্টোর যার মাধ্যমে ব্যবহারকারীরা ৬ লক্ষেরও বেশি অ্যাপ্লিকেশন, গেমস প্রভৃতি ডাউনলোড করতে পারবেন। বর্তমান এবং ভবিষ্যত স্মার্টফোন ব্যবহারকারীদের ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ রক্ষার সুবিদার্থে ফোনগুলো দিবে ফেসবুক বা গুগল টক এর মাধ্যমে ইন্সট্যান্ট মেসেজিং; ফেসবুক ও টুইটারের সহজ সিনμোনাইজেশন এবং ফ্রি চ্যাট-অন সেবা।

থিংক ফ্রি অ্যাপ্লিকেশনের সাহায্যে ব্যবহারকারীরা মাইμোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট ফাইল তৈরি করতে, দেখতে বা এডিট করতে পারবেন সহজেই। ভয়েস সার্চ ফিচারটির সাহায্যে ব্যবহারকারীদের শব্দ উচ্চারনের মাধ্যমেই গুগলে সার্চ করা সম্ভব হবে। তবে এই ফোনগুলোতে শুধু ব্যবহারে সহজ অ্যাপ্লিকেশনই আছে তা নয়, বরং এর শক্তিশালী হার্ডওয়্যারের জন্য ফোনগুলোর কার্যকারিতা বেশ সাবলিল। বিল্ট ইন ওয়াই-ফাই এর সাহায্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা অনেক। আর ব্লুটুথের মতো সুবিধার কারনে ডাটা ট্রান্সফারও হয় অনেক সহজে।
১৯৩৪ সালে গেসেলশ্যাফট ফর কনসামফরশাং (সোসাইটি ফর কনসুমার রিসার্চ) হিসেবে প্রতিষ্ঠিত জিএফকে গ্রুপ জার্মানির সর্ববৃহৎ মার্কেট রিসার্চ ইন্সটিটিউট এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম মার্কেট রিসার্চ প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠিত হয়েছিলো বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি সংগঠনের সহায়তায়। বিশ্বজুড়ে কনসুমার গুডস এবং এন্টারটেইনমেন্ট মার্কেটে বিμয় সংμান্ত উপাত্ত সংগ্রহ করে জিএফকে রিটেইল অ্যান্ড টেকনোলজি। স্যামসাং গ্যালাক্সি ওয়াই এর বর্তমান মূল্য ১২,৯০০ টাকা।
খবরের ছবিগুলো