লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
মারিয়াস হাস যোগ দিলেন ডেলে
ক¤িপউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেল কেকেআর অ্যান্ড কোয়ের উপদেষ্টা ও হিউলেট প্যাকার্ডের (এইচপি) সাবেক নির্বাহী মারিয়াস হাসকে এন্টারপ্রাইজ কম্পিউটিং শাখায় নিয়োগ দিয়েছে। গত বছর কেকেআর অ্যান্ড কোয়ে যোগ দেয়ার আগে হাস এইচপিতে ১০ বছর দায়িত্ব পালন করেছেন। মূলত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান থেকে ডেল নিজেদের সফটওয়্যার, ডাটা সেন্টার ইকুইপমেন্ট ও প্রযুক্তিবিষয়ক সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। কনজুমার ডিভিশনের চেয়ে এন্টারপ্রাইজ শাখার পারফরম্যান্স ভালো হলেও প্রতিযোগিতা বৃদ্ধি ও বিশ্বমন্দার ফলে চাহিদার অবনতি শাখাটির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে।তবে এখনো পর্যন্ত তাদের এ উদ্যোগ পুরোপুরি সফল হয়েছে বলে ধরা যাবে না। অ্যান্ডারসন ডেলের প্রকৌশল, নকশা, উন্নয়ন ও বিপণনের বিষয়গুলো তদারক করতেন।