Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > বাংলাদেশে বেশি বিক্রীত স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি ওয়াই
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৮-২৯
রেটিং: ০ মন্তব্য:
বাংলাদেশে বেশি বিক্রীত স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি ওয়াই
সম্প্রতি বিশ্বের অন্যতম জার্মানির সর্ববৃহৎ মার্কেট রিসার্চ ইনস্টিটিউট এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম মার্কেট রিসার্চ প্রতিষ্ঠান জিএফকে গ্রুপ বাংলাদেশে এন্ট্রি লেভেল স্মার্টফোন বিষয়সংক্রান্ত একটি জরিপ পরিচালনা করে। এর ভিত্তিতে জানা যায়, বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রীত এন্ট্রি লেভেল স্মার্ট ফোন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ওয়াই। এন্ড্রয়েড জিঞ্জারব্রেড এবং শক্তিশালী প্রসেসর সংবলিত স্যামসাং গ্যালাক্সি ওয়াই উন্নতমানের কার্যকারিতা সম্পন্ন। বড় ডিসপ্লে এবং চমৎকার ডিজাইনের কারণে ফোনগুলো বেশ স্টাইলিশ। ফোনগুলোতে রয়েছে প্লেস্টোর যার মাধ্যমে ব্যবহারকারীরা ৬ লাখেরও বেশি অ্যাপ্লিকেশন, গেমস প্রভৃতি ডাউনলোড করতে পারবেন। সব ক’টি ফোনের মাইক্রোএসডি ৩২ জিবি পর্যন্ত বর্ধনশীল। স্যামসাং গ্যালাক্সি পকেট ছাড়া সব ক’টি ফোনে রয়েছে ফ্রি ২ জিবি মেমোরি। বর্তমান এবং ভবিষ্যৎ স্মার্টফোন ব্যবহারকারীদের ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ রক্ষার সুবিধার্থে ফোনগুলো দেবে ফেসবুক বা গুগল টকের মাধ্যমে ইন্সট্যান্ট মেসেজিং, ফেসবুক ও টুইটারের সহজ সিনক্রোনাইজেশন এবং ফ্রি চ্যাট-অন সেবা। ভয়েস সার্চ ফিচারটির সাহায্যে ব্যবহারকারীদের শব্দ উচ্চারণের মাধ্যমেই গুগলে সার্চ করা সম্ভব হবে। থিংক ফ্রি অ্যাপ্লিকেশনের সাহায্যে ব্যবহারকারীরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট ফাইল তৈরি করতে, দেখতে বা এডিট করতে পারবেন সহজেই। তবে এই ফোনগুলোতে শুধু ব্যবহারে সহজ অ্যাপ্লিকেশনই আছে তা নয়, বরং এর শক্তিশালী হার্ডওয়্যারের জন্য ফোনগুলোর কার্যকারিতা বেশ সাবলীল। বিল্ট ইন ওয়াই-ফাই এর সাহায্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা অনেক। আর ব্লুটুথের মতো সুবিধার কারণে ডাটা ট্রান্সফারও হয় অনেক সহজে। স্যামসাং গ্যালাক্সি ওয়াই এর বর্তমান মূল্য ১২,৯০০ টাকা।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর