Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > ক্যাসপারস্কি ২০১৩ বাংলাদেশে অবমুক্ত
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৮-৩০
রেটিং: ০ মন্তব্য:
ক্যাসপারস্কি ২০১৩ বাংলাদেশে অবমুক্ত
ক্যাসপারস্কি ল্যাব তাদের সর্বশেষ ২০১৩ সংস্করণের অ্যান্টি-ভাইরাস এবং ইন্টারনেট সিকিউরিটি সফ্টওয়্যার ২৮ আগসট ২০১২ তারিখে বাংলাদেশে অবমুক্ত করেছে। বাংলাদেশ ও ভূটানে ক্যাসপারস্কি ল্যাবের পরিবেশক অফিএক্সট্র্যাক্টস্ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অবমুক্তকরণ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সারা বাংলাদেশ থেকে ক্যাসপারস্কি ল্যাবের ৪০০ এর অধিক চ্যানেল পার্টনার অংশগ্রহণ করেন। তাছাড়া বিসিএস, বেসিস এবং বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের কর্মকর্তাবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিগত বছরে যেসব চ্যানেল পার্টনার ব্যবসায়ে উল্লেখযোগ্য অবদান রেখেছেন অনুষ্ঠানে তাদেরকে পুরস্কৃত করা হয়।

ক্যাসপারস্কি ল্যাবের ২০১৩ সংস্করণের অ্যান্টি-ভাইরাস এবং ইন্টারনেট সিকিউরিটি সফ্টওয়্যারগুলো কারিগরী গুণাগুণ এবং উদ্ভাবনীর দিক দিয়ে অনেক বেশি উন্নতমানের এবং শক্তিশালী। উল্লেখ্য, ডিজিটাল কনটেন্টের নিরাপত্তা বিধানের সমাধানের ক্ষেত্রে ক্যাসপারস্কি ল্যাব বিশ্বের নেতৃত্বস্থানীয়। আর স্থানীয় সুদক্ষ কারিগরী সহায়তাসমৃদ্ধ ‘ক্যাসপারস্কি’ বাংলাদেশে একটি জনপ্রিয় অ্যান্টি-ভাইরাস সফ্টওয়্যার ব্র্যান্ড।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর