Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > ডেলের ৩য় প্রজন্ম কোরআই-৭ প্রসেসরের নতুন ল্যাপটপ
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৯-০৩
রেটিং: ০ মন্তব্য:
ডেলের ৩য় প্রজন্ম কোরআই-৭ প্রসেসরের নতুন ল্যাপটপ
গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো বিশ্বখ্যাত ডেল ব্র্যান্ডের ইন্সপাইরন ১৫আর (এন৭৫২০) মডেলের ল্যাপটপ। আকর্ষণীয় সিলভার রঙের অত্যাধুনিক এই ল্যাপটপটিতে রয়েছে ২.১ গিগা হার্জ গতির ৩য় প্রজন্মের ইন্টেল কোরআই-৭ প্রসেসর। প্রফেশনাল গেমারদের গ্রাফিক্সের চাহিদা পূরণে এতে রয়েছে এএমডি রেডিয়ন এইচডি৭৭৩০এম গ্রাফিক্স ইঞ্জিনের ২ জিবি ভিডিও মেমোরী, ৮ জিবি ডিডিআর-থ্রি র‌্যাম। এছাড়া হাই-এন্ড এই ল্যাপটপটিতে রয়েছে ১৫.৬-ইঞ্চির প্রশস্ত ডিসপ্লে, ১ টেরা বাইট হার্ড ডিস্ক, ডিভিডি রাইটার, ওয়্যারলেস ল্যান (৮০২.১১বি/জি/এন), ব্লুটুথ ৪.০, এইচডি অডিও, বিল্ট-ইন স্পিকার ও মাইক্রোফোন, ওয়েবক্যাম, মেমোরী কার্ড রিডার, এইচডিএমআই পোর্ট, ইউএসবি ২.০ এবং ইউএসবি ৩.০ পোর্ট প্রভৃতি। সাথে রয়েছে সুদৃশ্য ল্যাপটপ ব্যাগ। মূল্য রাখা হয়েছে ৮৯,০০০/- টাকা। যোগাযোগ- ফোন : ০১৯৭৩২৫৭৯০৬, ০১৭১৩২৫৭৯৪০, ৮১২৩২৮১।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর