হোম >
আইটি খবর > সেভ দ্যা চিলড্রেন এর সাথে স্মার্ট টেকনোলজিস এর চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
সেভ দ্যা চিলড্রেন এর সাথে স্মার্ট টেকনোলজিস এর চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত
গত ৪ সেপ্টেম্বর সেভ দ্যা চিলড্রেন এর সাথে কর্পোরেট চুক্তি সম্পন্ন করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। রাজধানীর বনানীস্থ সেভ দ্যা চিলড্রেন এর কার্যালয়ে আয়োজিত এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস এর পক্ষে প্রতিষ্ঠানটির হেড অব কর্পোরেট সেলস এস.কে হাসান ফাহিম এবং সেভ দ্যা চিলড্রেন এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রকিউরমেন্ট এন্ড সাপ্লাই চেইন বিভাগের সিনিয়র ম্যানেজার কামরুজ্জামান চুক্তিস্বাক্ষর করেন। এসময় আরও উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড এর উপ-মহাব্যবস্থাপক মুজাহিদ আলবেরুনী সুজন এবং সেভ দ্যা চিলড্রেন এর আইসিটি ম্যানেজার ফেরদৌস আলম সহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাগন। চুক্তি অনুসারে এখন থেকে প্রতিষ্ঠানটিকে ব্রান্ড পিসি সরবরাহ করবে স্মার্ট টেকনোলজিস বিডি লি.।