হোম >
আইটি খবর > স্মার্ট টেকনোলজিসের মতিঝিল কর্পোরেট শাখার উদ্বোধন
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
স্মার্ট টেকনোলজিসের মতিঝিল কর্পোরেট শাখার উদ্বোধন
গত ১ সেপ্টেম্বর দেশের অন্যতম শীর্ষ আইটি পন্য পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর মতিঝিল কর্পোরেট শাখার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত শাখার শুভ উদ্বোধন ঘোষনা করেন স্মার্ট টেকনোলজিস এর চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে তিনি বলেন, মতিঝিল এলাকায় দেশের অসংখ্য প্রতিষ্ঠানের কর্পোরেট অফিস অবস্থিত যাদের অনেকেই আমাদের গ্রাহক। এসব প্রতিষ্ঠানগুলোকে তথ্যপ্রযুক্তির সেবা আরো সহজে প্রদান করার উদ্দেশ্যেই আমরা এই শাখার উদ্বোধন করেছি। আমি আশা করছি, বৃহত্তর মতিঝিল বাণিজ্যিক এলাকায় অবস্থিত বিভিন্ন কর্পোরেট গ্রাহকগন এখন থেকে আরও দ্রুত আমাদের সেবা গ্রহন করতে পারবেন। অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস এর মহাব্যবস্থাপক জাফর আহমেদ সহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। উক্ত শাখার ঠিকানা: গ্লোব চেম্বার (৭ম তলা) ১০৪, মতিঝিল বা/এ, ঢাকা।