Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > বাংলাদেশ কম্পিউটার সোসাইটির নির্বাচনে ড. মাহফুজ- কাজি জাহিদ প্যানেলের বিজয়
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৯-০৬
রেটিং: ০ মন্তব্য:
বাংলাদেশ কম্পিউটার সোসাইটির নির্বাচনে ড. মাহফুজ- কাজি জাহিদ প্যানেলের বিজয়
দেশের তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের সবচেয়ে পুরোনো সংগঠন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ২০১২ এর নির্বাচনের ৫টি পদে ড. মাহফুজ – কাজি জাহিদ প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। গত ৩১ আগস্ট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে বুয়েটের কম্পিউটার কৌশল বিভাগের অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম ৫০১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হযেছেন। তার প্রতিদ্বন্দী সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জনাব নজরুল ইসলাম পেয়েছেন ২০১ ভোট। প্রায় সাড়ে তিনহাজার ভোটারের মধ্যে ৭০১ জন ভোটার কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে নিজেদের ভোট প্রদান করেন। নির্বাচনে মহাসচিব পদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারি অধ্যাপক কাজি কাজি জাহিদুর রহমান (৪৫৯) ঢাকা ওয়াসার প্রকৌশলী রাবিউল কায়সার (২২০) কে পরাজিত করেন। নির্বাচনে অন্যান্য বিজয়ীরা হলেন ইয়াহিয়া তাহের(কোষাধ্যক্ষ), রাহাত হোসেন ফয়সল যুগ্ম সম্পাদক (একাডেমিক), আবদুর রহমান খান জিহাদ যুগ্ম সম্পাদক (ফিন্যান্স) এবং খান মোহাম্মদ কায়সার যুগ্ম সম্পাদক (এডমিন) । এছাড়া সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছেন আবদুস সোবহান, মিজানুর রহমান সিদ্দিক এবং এস এম তোফায়েল আহমেদ।

খবরের ছবিগুলো
সর্বশেষ খবর