লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
শিক্ষা প্রতিষ্ঠানে গ্রামীণফোনের মডেম
শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞানে শিক্ষিত করে তোলার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এবার স্কুল, কলেজ ও মাদ্রাসায় ইন্টারনেট সংযোগের জন্য সংযোগসহ ২০ হাজার পাঁচশ মডেম দেয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোনের এ মডেম ক্রয় করবে। গ্রামীণফোন থেকে ক্রয় করা সিমসহ প্রতিটি মডেমের দাম পড়বে ৬৭৫ টাকা। এছাড়া মাসিক সংযোগ ফি থাকছে ৩১৭ টাকা। এর আগে গত জুন মাসে টেশিসের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছিল ২০ হাজার পাঁচশ’ প্রতিষ্ঠানে ল্যাপটপ সরবরাহের জন্য। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পর শুরু হবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মডেম বিতরণের কাজ। গ্রামীণফোনের সঙ্গে মডেম সরবরাহের চুক্তি স্বাক্ষর করবেন, এই প্রকল্পের পরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের কয়েকদিনের মধ্যেই মডেমগুলো সরবরাহ করবে গ্রামীণফোন।