Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > সনি প্লেস্টেশন মোবাইল আনবে
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৯-০৮
রেটিং: ০ মন্তব্য:
সনি প্লেস্টেশন মোবাইল আনবে
আগামী অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে প্লেস্টেশন মোবাইল গেম সেবা শুরু করতে যাচ্ছে সনি কম্পিউটার এন্টারটেইনমেন্ট। নতুন নির্বাহী প্রধান কাজুও হিরাই সনির আগের অবস্থা ফিরিয়ে আনার জন্য মোবাইল ডিভাইজ যেমন এক্সপেরিয়া স্মার্টফোন, গেম ডিভাইজ, ডিজিটাল ক্যামেরা ইত্যাদির ওপর বেশি গুরুত্ব আরোপ করছেন। প্লেস্টেশন ভিটা, এক্সপেরিয়া স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারে এ সেবা পাওয়া যাবে বলে জানিয়েছে সনি। সনি করপোরেশন জানিয়েছে, শুরুতে জাপান, যুক্তরাষ্ট্র, কানাডাসহ নয়টি দেশে এ সেবা দেয়া হবে। পরবর্তী সময়ে অন্যান্য দেশেও পাওয়া যাবে এ সেবা। যে কোন অপারেটিং সিস্টেমের ডেভেলপাররাই এর মাধ্যমে গেম তৈরি করতে পারবেন।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর