হোম >
আইটি খবর > আজ বিসিএস কম্পিউটার সিটির ১৩ বছর পূর্তি
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
আজ বিসিএস কম্পিউটার সিটির ১৩ বছর পূর্তি
১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে সারা দিন বিভিন্ন অনুষ্ঠান চলবে। দেশের অন্যতম বৃহত্তম এ কম্পিউটার বাজারটি প্রতিষ্ঠার পর থেকে কম্পিউটার ও প্রযুক্তিপ্রেমীদের বিশ্বাস ও আস্থা অর্জন করেছে। ১৯৯৯ সালে তথ্যপ্রযুক্তিবিষয়ক এক মেলার মাধ্যমে বিসিএস সিটির পথ চলা শুরু হয়। আজ বেলা ১১টা থেকে এ বাজারের মূল প্রবেশদ্বারে আসা ক্রেতাদের মিষ্টি দিয়ে বরণ করার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হবে। বিকেলে সিটি উদ্যানে অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, ঈদ উৎসব র্যাফল ড্রর পুরস্কার বিতরণ ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।